চার্টার্ড বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মামলা

চার্টার্ড বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মামলা
চার্টার্ড বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মামলা: বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির

চার্টার্ড বিমানকে ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলায় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করেছে ভারতের চার্টার্ড উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিউন্স এভিয়েশন

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের গান্ধীনগরের একটি আদালতে করা মামলায় প্রতিষ্ঠানটি অভিযোগ করেছে, নোরার মন্তব্যের কারণে তাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং ব্যবসায়িক ক্ষতি হয়েছে।

গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ডিউন্স এভিয়েশনের একটি সেসনা সাইটেশন সিজে২ বিমানে ভ্রমণ করেন নোরা। এ সময় বিমানের ভেতরে কয়েকটি ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি।

মামলায় ডিউন্স এভিয়েশনের অভিযোগ, ভিডিওগুলোতে নোরা বিমানটিকে ‘ছোট’, ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলে মন্তব্য করেন। তাঁর ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ৪ কোটি ৬০ লাখের বেশি হওয়ায় মন্তব্যগুলো দ্রুত বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়।

প্রতিষ্ঠানটির দাবি, কোনো প্রযুক্তিগত জ্ঞান বা তথ্য যাচাই ছাড়াই বিমানটি সম্পর্কে মন্তব্য করেছেন নোরা। তাঁর বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘বেপরোয়া’ বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

ডিউন্স এভিয়েশনের আরও দাবি, ভিডিও প্রকাশের পর তাদের চার্টার্ড বিমানের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে যায়। একই সঙ্গে বাড়ে বুকিং বাতিলের সংখ্যাও। এতে প্রতিষ্ঠানের সুনাম, গ্রাহকের আস্থা ও ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

তবে ডিউন্স এভিয়েশনের এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।

চার্টার্ড বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মামলা
চার্টার্ড বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মামলা: বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির

বিমানের নিরাপত্তা নিয়ে প্রতিষ্ঠানের বক্তব্য

নোরা যে বিমানটি নিয়ে মন্তব্য করেছিলেন, সেটি সম্পূর্ণ নিরাপদ এবং উড্ডয়নের উপযোগী বলে দাবি করেছে ডিউন্স এভিয়েশন

প্রতিষ্ঠানটির ভাষ্য, বিমানটি ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ অনুমোদিত। এটি বৈধ নন-শিডিউলড অপারেটরস পারমিটের আওতায় পরিচালিত হয়।

ডিউন্স এভিয়েশনের দাবি, নোরার মতো জনপ্রিয় একজন তারকার মন্তব্যের কারণে সাধারণ মানুষের মধ্যে বিমানটির নিরাপত্তা ও সক্ষমতা নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে।

ক্ষতিপূরণের পাশাপাশি পোস্ট সরানোর দাবি

চলতি বছরের এপ্রিলে করা মামলায় নোরার কাছে ৩ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়েছে ডিউন্স এভিয়েশন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংশ্লিষ্ট ভিডিও ও পোস্ট সরিয়ে নেওয়া এবং তাঁর মন্তব্যের বিষয়ে প্রকাশ্য ব্যাখ্যা দেওয়ার নির্দেশও চাওয়া হয়েছে।

গান্ধীনগরের জ্যেষ্ঠ দেওয়ানি বিচারক আর. আগরওয়ালের আদালতে আগামী ২৫ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে এখনো নোরা ফাতেহির কোনো বক্তব্য পাওয়া যায়নি।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top