মেসিকে ছাড়াই আর্জেন্টিনার নতুন স্কোয়াড, চমক আনসেলমিনো; ফিরলেন দুই তারকা

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার নতুন স্কোয়াড, চমক আনসেলমিনো; ফিরলেন দুই তারকা
ছবি: সংগৃহীত

লিওনেল মেসিকে ছাড়াই প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে ২৮ সদস্যের দল প্রকাশ করেছেন কোচ লিওনেল স্কালোনি।

ঘোষিত দলে সবচেয়ে বড় চমক ২১ বছর বয়সী ডিফেন্ডার অ্যারন আনসেলমিনো। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। অন্যদিকে, গঞ্জালো মন্টিয়েল ও মারিয়ানো ট্রয়লো ফিরেছেন স্কোয়াডে। তবে জায়গা হয়নি রদ্রিগো ডি পল ও জিওভানি লো সেলসোর। চোটের কারণে বাদ পড়েছেন লাউতারো মার্তিনেজ ও অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো।

দলে রয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও। চোয়ালের চোটে অস্ত্রোপচারের পর এখনো চেলসির হয়ে মাঠে ফেরেননি তিনি। তার খেলার অনিশ্চয়তা বিবেচনায় রেখে স্কোয়াডে আরও তিন গোলরক্ষক রেখেছেন স্কালোনি।

মারিয়ানো ট্রয়লোর জন্যও এই ডাক বিশেষ। ২০২৫ সালের মে মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রথমবার দলে জায়গা পেয়েছিলেন তিনি। তবে সেবার মাঠে নামার সুযোগ হয়নি তার।

সূচি অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৭ নভেম্বর করদোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার ২৮ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুল্লি, হুয়ান মুসো, সান্তিয়াগো বেলত্রান।

ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, অগাস্টিন গিয়া, অ্যারন আনসেলমিনো, মারিয়ানো ট্রয়লো, লিওনার্দো বলের্দি, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা, ভ্যালেন্তিন বার্কো।

মিডফিল্ডার: ম্যাক্সিমো পেরোন, এজেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ, নিকো পাজ, এজেকিয়েল ফের্নান্দেজ, থিয়াগো আলমাদা।

ফরোয়ার্ড: ফ্রাঙ্কো মাস্তানতুওনো, জুলিয়ানো সিমিওনে, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, মাতিয়াস সোলে, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেজ, হোসে ম্যানুয়েল লোপেজ।


Leave a Comment