দেশের বাজারে কমল আজকের স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

তেজাবি স্বর্ণের দাম কমার পর দেশের বাজারেও স্বর্ণ ও রুপার দাম কমানো হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা কমে হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩০১ টাকা কমিয়ে ১ লাখ ৯১ হাজার ৯৬ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
জুয়েলারি ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে ১৯ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা করা হয়েছিল।
কমেছে রুপার দাম ও
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দাম ও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯২ টাকা কমিয়ে ৪ হাজার ৮৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা কমে ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ২৯১ টাকা কমে ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৭৫ টাকা কমে ৩ হাজার ৩২ টাকা হয়েছে।
২০২৬ সালে ১১৭ বার স্বর্ণের দাম সমন্বয়
জুয়েলারি ব্যবসায়ীদের তথ্য বলছে, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৮ বার দাম বাড়ানো হয়েছে এবং ৫৯ বার কমানো হয়েছে।
২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
এর আগে ২৯ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা করা হয়েছিল। এটিই দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম।



