৫১তম বিশেষ বিসিএস পরীক্ষা ১১ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ

১১ ডিসেম্বর ৫১তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা
ছবি: নিউজ24বাজ

৫১তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় নেওয়া হবে।

বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পরীক্ষার কেন্দ্র, আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে পিএসসির ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের নির্ধারিত পোর্টালে প্রকাশ করা হবে।

প্রার্থীদের সর্বশেষ তথ্য ও নির্দেশনা জানতে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং বিসিএস টেলিটক পোর্টাল ( http://bpsc.teletalk.com.bd) অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।


Leave a Comment