পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো,জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামোয় বেতন পাবেন শ্রমিকরা

পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো
নিম্নতম মজুরি বোর্ডের প্রথম বৈঠক – ছবি: নিউজ24বাজ

পোশাক শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি কাঠামো ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার গঠিত মজুরি বোর্ড। আগামী জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন কার্যকরের বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের প্রতিনিধিরা।

বুধবার (৪ নভেম্বর) বোর্ডের প্রথম বৈঠক শেষে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার এ তথ্য জানান। তিনি বলেন, আগামী সপ্তাহে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের প্রস্তাব ও দাবিদাওয়া লিখিতভাবে জমা দেবেন।

বাবুল আখতার বলেন, ডিসেম্বরের মধ্যে মজুরি কাঠামো চূড়ান্ত করে জানুয়ারি থেকে নতুন বেতন দেওয়ার বিষয়ে উভয় পক্ষের সম্মতি রয়েছে। একই সঙ্গে উৎপাদন কার্যক্রম সচল রাখতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান তিনি।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, এবার মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় অযথা বিলম্ব করা হবে না। দ্রুততম সময়ের মধ্যে নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হবে।

মালিকপক্ষের প্রতিনিধিও ডিসেম্বরের মধ্যে বর্ধিত বেতন কার্যকরের প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে সম্মতির কথা জানান।

এর আগে, পোশাক শ্রমিকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।


Leave a Comment