কল্যাণপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

কল্যাণপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
ছবি: সংগৃহীত

রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। এ সময় চারজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।


Leave a Comment