বিআইবিএম নিয়োগ ২০২৬: বিআইবিএমে ৭ পদে চাকরি, নিয়োগ হবে ৮ জন

বিআইবিএম নিয়োগ ২০২৬: বিআইবিএমে ৭ পদে চাকরি, নিয়োগ হবে ৮ জন
বিআইবিএম নিয়োগ ২০২৬: BIBM Entrance Gate Amidst Greenery

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ৭টি পদে মোট ৮ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অস্থায়ী এসব পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে হবে।

বিআইবিএম চাকরির বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)
পদ: ৭টি
মোট নিয়োগ: ৮ জন
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
কর্মস্থল: ঢাকা

পদের বিবরণ:

বিআইবিএম নিয়োগ ২০২৬: বিআইবিএমে ৭ পদে চাকরি, নিয়োগ হবে ৮ জন
বিআইবিএম নিয়োগ ২০২৬

বয়সসীমা

প্রার্থীর বয়স ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে ৭ নম্বর পদের ক্ষেত্রে বয়স ২৫ থেকে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না।

আবেদন ফি

প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকা বিআইবিএমের অনুকূলে ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই সংযুক্ত করতে হবে।

যেভাবে আবেদন করবেন

বিআইবিএমের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফি জমার রশিদসহ আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ আবেদনও বাতিল বলে গণ্য হবে।

আবেদনের ঠিকানা:
মহাপরিচালক
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)
প্লট নং-৪, মেইন রোড নং-১, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।

আবেদনপত্রের খামের ওপর অবশ্যই আবেদন করা পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়

বিআইবিএমের এই নিয়োগে আবেদন করা যাবে ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনপত্র

আবেদনপত্র, পদের যোগ্যতা ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে বিআইবিএমের অফিসিয়াল ওয়েবসাইট এবং নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top