আইপিইউর সম্মেলন মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার

১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার আরুসার উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আইপিইউর সম্মেলন মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার
আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার / ছবি: সংগৃহীত

ঢাকা — জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রোববার তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

রোববার দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি তাঞ্জানিয়ার আরুসার উদ্দেশে যাত্রা করেন।

আগামী ৫ থেকে ৯ অক্টোবর আরুসায় অনুষ্ঠেয় সম্মেলনের বিভিন্ন অধিবেশনে স্পিকার অংশ নেবেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য, “অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন।” ৯ অক্টোবর সম্মেলনের শেষ দিনে আইপিইউ গভর্নিং কাউন্সিল নতুন সভাপতি নির্বাচন করবে।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু এবং সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।

সফর শেষে ১১ অক্টোবর স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top